ছবি: ইউনেস্কোর ফেসবুক পেজ থেকে
১৯৯৯
সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে
ইউনেস্কো। ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশ এ দিনে আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে
বিশ্বব্যাপী ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করছে ইউনেস্কো।
দিবসটি
উপলক্ষে প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
‘ল্যাঙ্গুয়েজ উইদাউট বর্ডার’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
সদস্য
দেশগুলোতে ভাষা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন এবং ভাষাগত বৈচিত্র্যকে
সংরক্ষণের জন্য সংস্থাটি কাজ করে আসছে। ইন্টারনেট এবং মিডিয়ায় যেন ভাষাগত
বৈচিত্র্য হারিয়ে না যায় এবং ভাষাকে কীভাবে আরো সহজ করা যায় সে বিষয়ে বিশদ
আলোচনা করা হয়।
ইউনেস্কোর
কান্ট্রি অফিস এবং ন্যাশনাল কাউন্সিল ফর ক্রিটিক্যাল হেরিটেজ যৌথভাবে
সুদানের খারতুমে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করে। এসময় মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি
দেশটির আঞ্চলিক ভাষার গানের সঙ্গে নাচসহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস উপলক্ষে টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে ইউরোপিয়ান
পার্লামেন্ট। ইইউর ২৪টি দাপ্তরিক ভাষা আছে এবং জোটের কাগজপত্র, আইনের ধারা
এই ২৪টি ভাষায় অনূদিত হয় উল্লেখ করে তারা মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
জানিয়েছে।
ডেইলী স্টার
No comments:
Post a Comment