
২০২১ সালের অমর একুশের বই মেলায় লেখক গবেষক মেজর (অব,) সুধীর সাহার তিনটি গবেষণা ও প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে অমিয় ধারা প্রকাশনা থেকে। উল্লেখ্য একুশের বই মেলায় মেজর (অব,) সুধীর সাহার নিয়মিতভাবে উল্লেখযোগ্য পরিমান বই প্রকাশিত হয়ে আসছে।
২০২০ সালের অমর একুশের বই মেলায় লেখক গবেষক মেজর (অব.) সুধীর সাহার প্রবন্ধ ও
গবেষণামূলক মোট ০৬টি বই বের হয়েছিল। লেখক
গবেষকের জন্মস্থান ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া গ্রামে। তিনি ঢাকা
বিশ্ববিদ্যালয় হতে এলএলবি সম্মান ও এলএলএম শেষ করে আইন পেশায় কর্মজীবন শুরু
করেন। অতঃপর কমিশন অফিসার হিসাবে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীর জজ
অ্যাডভোকেট জেনারেল ডিপার্টমেন্ট। ১৯৯৪ সালে বাংলাদেশ সেনাবাহিনী হতে
স্বেচ্ছায় অবসর গ্রহন করে কানাডায় চলে যান। একজন ইম্রিগেন্ট বিশেষজ্ঞ
হিসাবেও সুনাম অর্জন করতে সক্ষম হন। তাঁর নিজের প্রতিষ্ঠান আইএলসিবি বেশ সুনাম
অর্জন করেছে।
প্রবাসে বসবাস করলেও কৃতিমান পুরুষ যখনি সময় পান চলে আসেন মাতৃভূমিতে।
বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন নিয়মিতভাবে। বিশেষ করে
প্রতিবছর একুশের বই মেলাতে সামনে রেখে চলে আসেন প্রিয় বাংলা একাডেমীর
প্রাঙ্গণ।
এবারের বই মেলায় ৩টি গবেষণা ও প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে।

বই মেলার আরও খবরঃ প্রবাসী ডাঃ রাইসা আক্তারের কবিতার বই
No comments:
Post a Comment